সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো কচুয়ার রিয়াদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:১৪ পিএম
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো কচুয়ার রিয়াদ

মোঃ রাছেল : স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)।

গত (২৬ জুন) রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলী আহম্মেদ মেম্বার বাড়ীর দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ফার্মে চাকুরি করতেন। তার স্ত্রী ২ বছরের একটি পুত্র সন্তান গ্রামেই থাকতো।

নিহতের স্ত্রীর জান্নাত আক্তার জানান, রবিবার মধ্যরাতে আমার স্বামীর সাথে আমার শেষ কথা হয়। এসময় রিয়াদ বলে ছিলো ‘সে তার কয়েক বন্ধুসহ মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে কল দিয়ে জানায়- রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

রিয়াদের পিতা দুলাল মিয়া জানান, দুর্ঘটনায় নিহত আমার মেজো ছেলে রিয়াদ হোসেনের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে। এ খবর পেয়ে মনোয়ারা হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, রিয়াদ তার বন্ধুদের সাথে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। যাওয়ার পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এর সাথে হুমড়ে পড়ে। এসময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

Model Hospital

সোমবার দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় নিয়ে আসলে মা, বাবা, স্ত্রী ও সন্তানসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। তার অকাল মৃত্যুতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেলে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”