শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ধর্ষন মামলায় শ্রীঘরে

ফরিদগঞ্জে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী আটক

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্র-ছ্ত্রাীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় লোকজন।

এরপর ওই ছাত্রীকে ধর্ষনের অভিযোগে নাহিদুল ইসলাম নাহিদ(১৮)কে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার শিকার কিশোরী ও আটককৃত কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

Model Hospital

রোববার (৭ জুলাই) বিকেলে কিশোরীর বাড়িতে উভয়কে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে। এরপর তাদের বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিশোরির পরিবার থেকে। এতে আপত্তি তুলে নাহিদের পরিবারের লোকজন। দুই পরিবারের সাথে সমঝতায় ব্যার্থ হলে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নাহিদকে।

এব্যাপারে কিশোরীর পরিবার রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে (ধর্ষন) মামলা দায়ের করে।

পুলিশ নাহিদকে সোমবার (৮জুলাই) সকালে চাঁদপুর আদালতে প্রেরন করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, কিশোরিকে ধর্ষনের অভিযোগে নাহিদ নামে এক কিশোরকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে এবং কিশোরিকে ডাক্তারী পরিক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital