শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বেপরোয়া গতি, চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রা’ণ গে’ল দুই বন্ধুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:২৭ পিএম
বেপরোয়া গতি, চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রা’ণ গে’ল দুই বন্ধুর

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (২০) ও মেহেদী হাসান শাহীন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) বিকেল ৩টায় এ এলাকায় বেড়িবাঁধ এলাকার জব্বর ঢালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সাইফুল ইসলাম চাঁদপুরে হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর এলাকার দ্বীন ইসলাম খানের ছেলে এবং মেহেদী হাসান শাহীন একই এলাকার নূর ইসলাম খানের ছেলে। তারা দুজন একই বাড়ির বাসিন্দা।

এদের মধ্যে সাইফুল ইসলাম ঘটনাস্থলে এবং মেহেদী হাসান শাহীনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

Model Hospital

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খানজাহান আলী পাটোয়ারী কালু বলেন, ‘নিহত দুইজনই ঘনিষ্ঠ বন্ধু। মূলত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার কারণে প্রাণ হারালো তারা।’

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার বিপ্লব দাস জানান, মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে সাইফুল ইসলাম ও মেহেদী হাসান শাহীন মারা গেছেন।

চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আলম জানান, জব্বার ঢালী এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন দুই যুবক। জেলা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সজীব জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’

এদিকে, একসঙ্গে একই এলাকার দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital