বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১০:১৬ পিএম
স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক
মতলব উত্তরে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ শিক্ষককে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোহাম্মদ আনোয়ারুল কবির চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পরে স্থানীয়রা গোপনীয়তার সহিত গাজী ইলিয়াছ ও মিরাকান্দির শফিকের নেতৃত্বে বিষয়টি শেষ করেছে বলে জানা গেছে। শেষ করার পূর্বেই পুরো ঘটনাটি সাংবাদিকদের কাছে জানিয়ে দেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে গাজী ইলিয়াছ বলেন, আমরা শেষ করবো কেন? বিদ্যালয়ের পরিচালনা কমিটি আছে উনারা সিদ্ধান্ত নিবেন।
আটককৃত মোহাম্মদ আনোয়ারুল কবির ফরাজীকান্দি ইউনিয়নের তপদারপাড়ার গ্রামের মৃত আ. কুদ্দুস মাস্টারের ছেলে। চাকুরীজীবনে ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ ঘটনা ঘটিয়েছে শিক্ষক কবির। তার ভাই রমিজ উদ্দিন ফরাজীকান্দি ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ডে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে চাল বিক্রয়ের ডিলার থাকাকালীন সময়ে একাধীকবার চাল চুরির সাথে হাতেনাতে আটক হয়েছিলেন। পরে সাবেক এক উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুপারিশে শেষ রক্ষা পান।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার ভোরে জরিনা (১৩) (ছদ্মনাম) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে তার শ্রেণিকক্ষে নিয়ে যান। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ভোরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে রুমের দরজায় তালা লাগিয়ে দেয়।
অভিযুক্ত আনোয়ারুল কবির মাস্টারের ব্যক্তিগত নাম্বারে ৫টা ৪৫ থেকে ৪৭ পর্যন্ত একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান ডলার এ প্রসঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিক সরকার বলেন, এলাকা থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital