শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৩ হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিলেন শিক্ষার্থীরা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৩ হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি ছাত্রী হলের পর এবার ছাত্রদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু হল, সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু হল এবং সোয়া ৮টার দিকে জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা।

নেতাদের বের করে দিয়ে তাদের রুমের সব জিনিসপত্র ভাঙচুর করতেও দেখা যায়। ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে হলে বিজয়োল্লাস করতেও দেখা যায় শিক্ষার্থীদের।

Model Hospital

জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বিল্লাল হোসেনসহ ওই হলের আবাসিক শিক্ষকরা দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বললেও শিক্ষার্থীরা ছাত্রলীগকে খুনি আখ্যা দিয়ে তাদের সঙ্গে একই হলে না থাকার দাবিতে অনড় থাকেন। পরে তাদের নিরাপদে বের করে দেওয়ার শর্তে শিক্ষার্থীদের দাবি মেনে নেন প্রাধ্যক্ষ।

এছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের চাপের মুখে তাদের ৫টি দাবি সম্বলিত একটি নির্দেশনায় স্বাক্ষর করেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহীম।

এদিকে বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হওয়ার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা হল থেকে পালিয়ে যান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের বের করে দেওয়ার সময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের ‘প্রটোকলে’ হলে ঢোকার সময় তাদের বের করে দেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital