মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহতলীতে অ্যাড. তাহের হোসেন রুশদীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:১২ পিএম
শাহতলীতে অ্যাড. তাহের হোসেন রুশদীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রাম শাহতলীতে কোরআন খতম ,স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৪জুলাই (সোমবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

তিনি বলেন, সাংবাদিক সোহেল রুশদী সাহেবের পূর্ব পুরুষরা কর্মযোগ্যের মাধ্যমে একজন বীর ছিলেন। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। একজন যোগ্য চেয়ারম্যান ছিলেন। একজন শিক্ষক ছিলেন ।মৃত্যুর ৪বছর পর ওনার ওয়ারিশগণসহ ওনাকে মনে রেখেছেন। আমরা ওনাদের প্রতিষ্ঠান গুলো যেন ভালো চলে, সেজন্য সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিব।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ,সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন কা ন ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো: গিয়াস উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশন সোহেল রুশদী।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদী’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলীতে মরহুমের কবর জিয়ারত করেন বিপুল সংখ্যক মুসল্লিগণ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, বিআরডিবির সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মো: সলেমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আখতারুজ্জামান পাটওয়ারী, সেক্রেটারী কামাল হাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব এম এ কুদ্দুস রোকন ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবুল হাশেম রুশদী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, সমাসেবক মো: নুরুল হক মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সোহরাব হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো:নুরুল ইসলাম পাটওয়ারী,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী,মরহুমের বড় ছেলে বগুড়া মম ফাইভ স্টার হোটেলের ম্যানেজার রুবেল রুশদী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল কারী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মামুন, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সোহেল কারী প্রমুখ ।

এছাড়াও অনুষ্ঠানে সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন ।
কর্মসূচীর শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় শাহতলী কামিল মাদরানার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে রুশদী বাড়ি মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত শেষে মরহুমের কবর জিয়ারত করেন মুসল্লিগণ।

স্মরণসভা শেষে মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়িতে এলাকার এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক এতিম শিক্ষার্থী ,মুসল্লীগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন অংশ নেন ।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।