মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রামপুর ইউনিয়নে ৪০ পরিবারের কাছে আতঙ্কের নাম কুলসুমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:০৪ পিএম
রামপুর ইউনিয়নে ৪০ পরিবারের কাছে আতঙ্কের নাম কুলসুমা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৪০ পারিবারের কাছে আতঙ্কের নাম কুলসুমা বেগম। এই কুলসুমা বেগম জোড় পূর্বক অন্যের সম্পতি দখল করা থেকে শুরু করে অনৈতিক কাজ,কথায়-কথায় মানুষের সাথে হামলা-মামলা আর মারামারি যেন নিয়মে পরিনত হয়েছে।দিন দিন তার এই অত্যাচারের সীমা যেন পার হয়ে যাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য লোকজনও তার সেচ্ছাচারিতার প্রতিবাদ করলে হেনস্তার শিকার হয়।

কুলসুমার অত্যাচারের শিকার তফাদার বাড়ির একাধিক ভোক্তভোগী জানায় এই কুলসুমা আমাদের বাড়িতে বসবাসের জন্য প্রায় ৪ শতাংশ জমি খরিদ করেছে। কিন্তু সে বর্তমানে পেশিশক্তি আর টাকার প্রভাব খাটিয়ে চতুরদিকে অন্য মানুষের সস্পত্তি দখলের পায়তারা অব্যবহত রাখছে।এই নিয়ে তফাদার বাড়ির সবার সাথেই সে বিভিন্ন জামেলা ও হট্টগোল করেই থাকে।এমনি কুলসুমা দীর্ঘ বছরের পুরানো তফাদার বাড়ির ইসমালী রাস্তাও নিজের দাবি করে বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।শুধু এখানেই শেষ না কুলসুমার এক ছেলে সেনাবাহিনীতে চাকুরি করছে।সে নিজেও মায়ের এই অপকর্মের সহযোগীতা করছে বলে বাড়ির ভুক্তভোগী মানুষরা জানায়।কুলসুমার বিভিন্ন অনৈতিক কাজ ও মামলাবাজ মানসিকতার প্রতিবাদ করায় তার স্বামী মফিজ তফাদারকে বাড়ি থেকে তাকে বের করে দেয়।

তফাদার বাড়ির লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী ও স্থানীয় মেম্বার জসিম তফাদারকে বাড়ির সমস্যাটি জানায়।শান্তিপূর্ণ সমাধানের জন্য চেয়ারম্যান কুলসুমার কাছ থেকে এসব সেচ্চচারিতার কারন জানতে চাইলে চেয়ারম্যান নিজেও হেন্তার শিকার হন।এদিকে কুলসুমার তান্ডব ক্রমাগত বাড়তেই থাকে।অবস্থার ভুক্তভোগী ৪০ পরিবার স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিদের পরামর্শে মডেল থানায় অভিযোগ জানায়।তার প্রেক্ষিতে মডেল থানার দায়িত্বশীল অফিসার উভয় পক্ষকে গত ৫ জুলাই বিকালে থানায় আসতে বলে।পুলিশের প্রতি সম্মান প্রদর্শন করে ভোগভোগী পরিবারের সদস্যরা থানায় আসলেও,থানায় আসেননি ভূমিখেকো কুলসুমা বেগম।কেন ভুক্তভোগী পরিবার থানায় তার নামে অভিযোগ করলো তার পরিমানে গতকাল ৬ জুলাই চলে ভুক্তভোগী পরিবারের উপর চলে কুলসুমার পাশবিক তান্ডব।দা,বটি ও বাঁশের লাঠি হাতে যাকে যেভাবে পারছে আঘাত করছে।তার এই তান্ডবে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে গেছে। তার এমন অমানবিক তান্ডবে পুরো তফাদার বাড়িতে বিরাজ করছে তমথমে ভাব।ভয়ে কেউ বাড়িতেও থাকতে পারছে না।

এখন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের কাছে ভুক্তভোগী পরিবারের একটাই দাবি আপনারা সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করুন। আমারা আমাদের বাপ দাদার ভিটা মাটিতে যাতে থাকতে পারি সেই ব্যবস্থা করে দিন।

Model Hospital

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।