সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ডাকাতিয়া ব্রীজ রক্ষায় বালুমহাল সরিয়ে নেয়ার নির্দেশ, দেড় লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯:৪৪ এম
হাজীগঞ্জে ডাকাতিয়া ব্রীজ রক্ষায় বালুমহাল সরিয়ে নেয়ার নির্দেশ, দেড় লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া ব্রীজ রক্ষায় কার্যক্রমের অংশ হিসেবে বালুমহালকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

বৃহস্পতিবার দুপুরে ব্রীজের নিচে ও দুই পাড়ের তিন বালুমহালকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ব্রীজ সংলগ্ন বালুমহালগুলো পরিদর্শন করেন। ওইসময় পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিনসহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

সম্প্রতি ডাকাতিয়া ব্রীজটি ঝুঁকিপূণ দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি তুলে ধরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি একটি পোস্ট করেন। মূহুর্তেই ওই পোস্টটি শতাধিক টাইমলাইন, গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। বিষয়টি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি সংশ্লিষ্ট দপ্তরকে ব্রীজটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”