শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের সৎকারে ফরিদগঞ্জ আ.লীগ নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের সৎকারে ফরিদগঞ্জ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি : প্যারোলে মুক্তি পেয়ে মায়ের সৎকার করলেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক ও দাসপাড়া যুবসংঘের সহসভাপতি কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে কৃষ্ণ দাসের মা বিমলা সুন্দরী (৮০) মৃত্যুবরণ করেন। ওই দিন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের বিশেষ অনুমতি নিয়ে রাতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে পুনরায় কারাগারে ফিরে যান কৃষ্ণ দাস।

জানা গেছে, ফরিদগঞ্জের অনাথ দাস নামে এক জেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ৪ মাস ধরে কারাগারে রয়েছেন কৃষ্ণ দাস। তার মায়ের মৃত্যুর পর পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার দাসপাড়ায় এসে পৌঁছায়। পরে পৌর শ্মশানে নিয়ে গিয়ে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম দোস্তগীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুলাই উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী গ্রামের জেলে অনাথ দাস বাড়ি থেকে বের হওয়ার পর সাত দিন পর কড়ৈতলী গ্রামের একটি খালে তার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহত অনাথ দাসের ছেলে সুভাষ দাস বাদী হয়ে ২৫ জুলাই মামলা দায়ের করলে ফরিদগঞ্জ থানা পুলিশ ওইদিন রাতেই সন্দেহভাজন আসামি হিসেবে কৃষ্ণ দাসকে গ্রেফতার করে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital