মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এমএম নুরুল হক উবি’র প্রতিষ্ঠাতার স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩:১৮ পিএম
এমএম নুরুল হক উবি’র প্রতিষ্ঠাতার স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এম এম নুরুল হক এর স্মরণে পবিত্র কোরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) মরহুমের প্রতিষ্ঠিত মনজুরা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মিলাদ ও দোয়ায় অনুষ্ঠান আল আরাফা জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক এর কবর জেয়ারত করা হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনার শুরুতে মরহুমের একমাত্র ছেলে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব উপস্থিত সকল মুসল্লীদের কাছে তার বাবার রুহের মাগফেরাত কামনা চেয়ে দোয়া চান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মনজুরা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ মোহাম্মদ মোস্তফা।
কুলখানি, কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজি, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ঢাকা জেলা জজ কোটের আইনজীবী এ্যাডভোকেট আশরাফুল ইসলাম মিজি, চাঁদপুর জেলা জজ কোটের এ্যাডভোকেট আব্দুল্লাহীল বাকী, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন মোঃ জিলান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রতিবেশীরা।
উল্লেখ্য, আলহাজ্ব এম এম নুরুল হক ৯৮ বছর বয়সে গত ২৫ জুলাই ঢাকাস্থ উত্তরার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। কর্মজীবনে তিনি সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। তিনি তার নিজ এলাকা আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আশিকাটি তথা চাঁদখার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঔইদিন সোমবার বাদ মাগরিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।