সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১২:৩৪ পিএম
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ আটক-১
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ ১ জনকে আটক করা হয়েছে।

রবিবার ১৪ আগষ্ট সকাল ১১ টায় ৩ নং কল্যাণপুর ইউনিয়নের চর সফরমালি থেকে অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ মোঃসিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন কোষ্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর সফরমালী এলকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে মোঃসিদ্দিকুর রহমানকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তিনি চোরাই ডিজেল বিক্রির জন্য মতলব উত্তর থেকে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেশমা খাতুন।

আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।