শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আর্সেনিকমুক্ত নলকূপের লোভ দেখিয়ে প্রতারক চক্রের অর্থ দাবি 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৪:১০ পিএম
শাহরাস্তিতে আর্সেনিকমুক্ত নলকূপের লোভ দেখিয়ে প্রতারক চক্রের অর্থ দাবি 
মোঃ মাসুদ রানা : শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউপিতে আর্সেনিকমুক্ত নলকূপের লোভ দেখিয়ে গ্রাহকদের নিকট জনস্বাস্থ্য প্রকৌশলীর নাম ভাঙ্গিয়ে এক প্রতারক চক্র মুঠোফোনে নগদ অর্থ দাবি করে আসছে। ওই চক্র কয়েকজন  ইউপি চেয়ারম্যানকে মুঠোফোনে একই কথা বলেছে বলে চাউর রয়েছে ।
বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলমের দৃষ্টিগোচর হলে তিনি অজ্ঞাত ওই ব্যক্তির মুঠোফোন নাম্বারটি-০১৩২০-৬১১১৫৪ নামে শাহরাস্তি থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার শাহরাস্তি থানায় জিডি নং ৯৭৯ তাং২২/০৮/২২।
এ প্রসঙ্গে উপ- সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, ওই অজ্ঞাত নাম্বারটি থেকে চক্রটির কে বা কার আমার নাম ভাঙ্গিয়ে কয়েক জন ইউপি চেয়ারম্যান ও আর্সেনিকমুক্ত কল প্রাপ্ত গ্রাহকদের নিকট মুঠোফোনে অর্থ দাবি ও নানামুখি কুট কথার বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি এও বলেন ভবিষ্যতে বিষয়টি বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তাই আমি আগাম সর্তকতা স্বরূপ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করেছি।
সংশ্লিষ্টরা নাম্বারটি ট্রেকিং করে দুষ্ট চক্র সনাক্ত করে ব্যবস্থা নিলে বিষয়টি সূরাহ হবে। অবশ্য এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মুখে মুখে নানান কথা রটিয়ে বেড়াচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital