বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইজারাদারকে হুমকি দিয়ে অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ায় ঘটনায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১২:২৯ পিএম
ইজারাদারকে হুমকি দিয়ে অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ায় ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের লুধুয়া গোহাট ১৪২৯ বাংলা সনের ১লা বৈশাখ থেকে এক বছরের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। ইজারা পায় মধ্য লুধুয়া গ্রামের ওয়াজির আলী মিজির ছেলে মো. ইউসুফ। ইজারা পাওয়ার পর থেকে সরকার নির্দিষ্ট স্থান আমতলায় হাট না বসিয়ে অন্যত্র বসানো হতো। যা সম্পূর্ণ অনিয়ম।

পরবর্তীতে ইজারাদার মো. ইউসুফের হাট পরিচালনা করার অভিজ্ঞতা না থাকায় তিনি গত ২৮ আগস্ট একই গ্রামের মুক্তার হোসেনকে নোটারী পাবলিকের মাধ্যমে ইজারাদার বদল করে দেন। মুক্তারকে গো হাট দেওয়ার খবর পেয়ে উত্তর লুধুয়া গ্রামের লাল মিয়া মোল্লার ছেলে মনির হোসেন, মোহাম্মদ আলী ও জাকির হোসেন গত ৩০ আগস্ট ইউসুফের বাড়িতে গিয়ে তাকে এবং তার স্ত্রী তানিয়া আক্তারকে হত্যার হুমকি দিয়ে ১০০ টাকার তিনটি ননজুডিশিয়াল অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ ঘটনায় চাঁদপুর বিজ্ঞ আদালতে মো. ইউসুফ বাদী হয়ে মনির হোসেন, মোহাম্মদ আলী ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইউসুফ বলেন, আমি হাট পরিচালনা করতে পারি না বিধায় কোর্টের মাধ্যমে মুক্তার হোসেনকে দিয়ে দিছি। এটা কেন্দ্র করে মনির হোসেন সহ তারা তিন ভাই আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ওই ষ্ট্যাম্প উদ্ধারের লক্ষ্যে আমি কোর্টে মামলা করেছি। আর এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার আমতলা বাজারে গরুর হাট বসনো হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিজ্ঞ আদালতের কাগজপত্র অনুযায়ী মুক্তার হোসেন আমতলা বাজারে গোহাট পরিচালনা করবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital