শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৪ পিএম
শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে: শিক্ষামন্ত্রী
মোঃ সাজ্জাদ সাজ্জাদ হোসেন রনি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে। মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইফটিজিং এর শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে। তার শিক্ষকের কাছে বলতে না পারে। তখনই কিন্তু তার সেই চাপা আবেগের থাকে তার কারনে আত্মহনণের বহিঃ প্রকাশ ঘটে। কাজেই আমরা যেনো আমাদের সন্তানদের সাথে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি। এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোরাতেই সন্তানদের কোন সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি এটা তোমার দোষে হয়েছে। আমাদের সন্তানদের বোঝাতে হবে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। আত্মহর্তার ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন, শিক্ষাথীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময় যখন অনেক ধরনে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যেমন শারীরীক মানুষিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। ঠিক মতো তাদের যে বুঝানো সেটা বাবা-মাও করেন না। স্কুলে যে পাঠ্য পুস্তকে যা আছে তাও তাদের ঠিক মতো জানানো হয় না।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাইমচরে পোনামাছ অবমুক্তকরণ ও ২০২১-২২ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা বরাদ্দের উপজেলার নদী ভাঙ্গন কবলিত ৫২৫ পরিবারের মাঝে নগদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, চাঁদপুর) আসিফ মহিউদ্দীন পিপিএম, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহম্মদ আলী মাঝি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়া, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, সদর থানা অফিসার ইনর্চাজ আবদুর রশিদ, হাইমচর থানা অফিসার ইনর্চাজ মো: আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সরকারি দপ্তর গুলোর র্কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital