শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লন্ডন যাওয়া হলনা শান্ত’র

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:৪৫ পিএম
লন্ডন যাওয়া হলনা শান্ত’র
সজীব খান : স্বপ্নের লন্ডন হাওয়া হলনা মেহেদী হাসান শান্তর, সড়ক দুর্ঘটনায় নিবে গেলে শান্তর পরিবারের সেই আশার প্রদীপ।
এসএসসি পরিক্ষার পর জীবনকে বদলে দিতে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। বাবা মার স্বপ্ন পূরনে লন্ডন যাওয়ার চিন্তা চেতনায় উজ্জীবিত শান্ত একে বারে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো,  যে ঘুম ভাঙবেনা কোন দিন, কাঁদবে মা, কাঁদবে বাবা, কাঁদবে পরিজন, কিন্তু ভাঙবেনা তার  ঘুম। নিথর দেহ পরে থাকবে অন্ধকার কবরে।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোঃ হানিফ পাটওয়ারীর এক মাত্র ছেলে মেহেদী হাসান শান্ত এসএসসি পরিক্ষা শেষ করে আনন্দ করতে বন্ধুদের সাথে কপি হাউজ থেকে ফেরার পথে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়, সাথে নিহত হয় একই বাড়ির আক্তার পাটওয়ারীর ছেলে আশ্ররাফুল ইসলাম আসিফ।
কয়েকদিন পর রেজাল্ট বের হবে, হয়তো তারা ভাল রেজাল্ট করবে, তারপর পড়ে থাকবে তাদের সার্টিফিকেট, উচ্চ শিক্ষা অর্জনের জন্য হবেনা তাদের ছুটা ছুটি।
২৩ নভেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল শান্তর তাজা প্রান। কে জানতো, এসএসসি পরিক্ষা শেষ করে বন্ধুদের সাথে মোটর সাইকে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে। জানাযার নামাজের পর চিরস্থায়ী  ঘরে রেখে দিয়ে আসছে, পরিবার পরিজন এলাকাবাসী। কিন্তু জনম দুঃখী মা কি করে নিজেকে শান্তনা দিবে, একমাত্র ছেলেকে ঘীরে, স্বপ্ন,আশা সব কিছুই ছিল তাদের।
একটা দুর্ঘটনা তাদের বাঁচার স্বপ্ন সব কিছু ধূলিসাৎ করে দিয়ে একাকার করে দিয়েছে। মা কাঁদছে ছেলের জন্য, আর ছেলে ঘুমিয়ে আছে চিরতরে। যে প্রান শুধু হাসতো, বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে হাসাতো। আজ সবাই কাঁদছে,আর শান্ত নিরবে ঘুমাচ্ছে। ভাল থাকিস শান্ত প্রত্যাশা সকলের, ফিরবেনা আর বাবা মার ডাকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital