সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেনা; মেজর অব. রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:৫৭ এম
কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেনা; মেজর অব. রফিকুল ইসলাম

মো. মাসুদ রানা : শাহরাস্তিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ।

শনিবার (৩- অক্টোবর) রাতে তিনি পৌর শহরের শ্রী শ্রী মেহের কালীবাড়ি হরিসভা, উপলতা পুরোহিত বাড়ী ও নাওড়া ঠাকুর বাড়ী পূজামন্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় ও আলোচনা সভায় মিলিত হন। ওই রাতে তিনি মেহের কালিবাড়ি হরিসভা পূজা মন্ডপে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদারের

সভা প্রদানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি তার বক্তব্য বলেন, এবার শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার প্রায় ৫০ টি পূজা মন্ডপে এই দুর্গা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বাংলাদেশ আলীগের নেতাকর্মীদের সহযোগিতার ধরুন।

Model Hospital

এছাড়া তিনি সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে সেদিকে সকলের দৃষ্টি রাখার জন্য আহ্বান করেন। তিনি সনাতন ধর্মা অবলম্বীদের বলেন, অতীতে সব সময় আপনাদের পাশে আমি ছিলাম, ভবিষ্যতে আপনাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করি।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ ঘোষ, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত সরকার, শাহরাস্তি পৌরসভা আলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: কমল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু প্রমুখ।

উল্লেখ্য, এবার শাহরাস্তি উপজেলায় ১৮টি পূজা মন্ডপে দুর্গা পূজার উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম অবলম্বী ভক্তবৃন্দু ও পুরোহিতদের মতে এবার দুর্গা গজপৃষ্ঠে মর্তে পৃথিবীতে আগমন করেন। যার ফলে পৃথিবীতে শস্য, ফল, জল ভান্ডারে ভরপুর হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে তারা বিশ্বাস করে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।