বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়কেই ঝড়ে গেল ৩ শিক্ষার্থীর প্রাণ, আহত-২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪:৩৮ পিএম
কচুয়ায় সড়কেই ঝড়ে গেল ৩ শিক্ষার্থীর প্রাণ, আহত-২

মো: রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় সকালেই ঝড়ে গেল তাজা ৩টি প্রাণ। দূর্ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া কাদির ডাক্তার বাড়ি সংলগ্নে। ঢাকাগামী বিআরটিসি বাস ও চাঁদপুরগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে ২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান-বৃস্পতিবার সকাল ৭টার দিকে রামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও কচুয়া থেকে হাজীগঞ্জগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন (২২) পিতা : মান্নান গ্রাম: নিশ্চিতপুর ও রিফাত সরকার (২৩) পিতা: মফিজ সরদার গ্রাম: কোয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হয়।

জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্রী (২৪) উর্মি মজুমদার নামের একজন মারা যায় তার গ্রামের বাড়ি দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে। অপর দুইজনের মধ্যে ইব্রাহিম (২৫) পিতা: মোকলেছুর রহমান গ্রাম: বালিয়াতলি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ও সিএনজি চালক মনির হোসেন (৩৫) পিতা : আবুল হোসেন গ্রাম: নিশ্চিতপুর এর অবস্থা অবনতি দেখেতাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহত ৩ জন শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তারা ফাইনাল পরীক্ষা দিতে কচুয়া থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনার স্থানে আমরা দ্রুত পৌছে ঘাতক বিআরটিসি বাসটিকে জব্দ করি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।