সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মহামায়া এলাকায় চলছে টিউবওয়েল চুরির হিড়িক : এক রাতে মসজিদের সহ ৭টি চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৪:২২ পিএম
মহামায়া এলাকায় চলছে টিউবওয়েল চুরির হিড়িক : এক রাতে মসজিদের সহ ৭টি চুরি
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়াসহ আশেপাশের এলাকাগুলোতে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই প্রতি রাতে দুই চারটি টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে।
এলাকাবাসীর দেয়া তথ্য মতে, গত বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে মহামায়ার আশপাশ এলাকায় প্রায় ৭টি টিউবওয়েল চুরির অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, বুধবার রাতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলের গাঁও জামে মসজিদের একটি, আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির দুইটি, উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ এলাকার সরকার বাড়ির দুইটি সহ সর্বমোট ৭টি টিউবওয়েল একই রাতে চুরি করে নিয়ে যায় চোর চক্র। এর আগেও শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং এর আশেপাশের এলাকাগুলোতে অসংখ্য টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় বসবাসরত বাসিন্দারা রয়েছে চরম আতংকে।
বিমলের গাঁও এলাকার মরহুম শামছুল হক কন্ট্রাকটরের পুত্র ভুক্তভোগী শামীম পাটওয়ারী বলেন, আমি রাত ১১টার দিকে ঘরে যাওয়ার পথে ঘরের সামনে কল দেখে যাই। প্রায় ১০-১৫ মিনিট হাত পা ধোয়ার জন্য বের হলে দেখি কলটি নিয়ে যায় চোর চক্র।
আমাদেরটা না হয় নিয়েছে, কিন্তু অত্র এলাকার জামে মসজিদের কলটিও খুলে নিয়ে যায় তারা। এর বেশিরভাগই সরকারী বসানো টিউবওয়েল ছিল। তবে এলাকার কয়েকজন সচেতন মহলের ধারনা মতে, কিছু বখাটে রয়েছে তারাই এ কাজটি করতে পারে। মাদকের টাকা জোগার করতে এ কাজটি করেছে তারা। এসব চুরি ঠেকাতে থানা পুলিশের সহযোগিতা কামণা করেছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।
এ বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি টিউবওয়েল চুরির ঘটনাটি শুনেছি। তবে সহসাই পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।