মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ২:৪২ পিএম
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি এর কার্যনির্বাহী কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

১২অক্টোবর (বুধবার) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ভবিষ্যতে আজীবন সদস্য করার জন্য ফি পুন:নির্ধারণ করা যায়। নতুন করে আজীবন সদস্য বৃদ্ধি করে সমিতির সদস্য সংখ্যা বাড়াতে হবে। সভায় ২জন কয়েদিকে পুনর্বাসনের জন্য একজনকে লন্ডি দোকান ও অন্য একজনকে একটি ভ্যান দেওয়া হবে। সমিতির মাধ্যমে কয়েদিদের পুনর্বাসন করার ধারা অব্যাহত রাখতে হবে।

চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল অফিসার মো: মনিরুল ইসলামের এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড:রনজিত রায় চৌধুরী, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেল সুপার গোলাম দস্তগীর, সদস্য ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদস্য ও শাহরাস্তির পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ,চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ফিরোজ ,সদস্য মো: সেলিম পাটওয়ারী, সদস্য ওমর ফারুক, সদস্য সালাহউদ্দিনসহ অন্যান্যরা।

Model Hospital

এছাড়াও সভায় বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Model Hospital

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।