শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জনগণের রাস্তা বন্ধ করে দিলো প্রভাবশালী এক নেতা 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:৩৫ পিএম
শাহরাস্তিতে জনগণের রাস্তা বন্ধ করে দিলো প্রভাবশালী এক নেতা 

স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে জনগণের চলাচলের ২৫ বছরের পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী এক আলীগ নেতা। এ বন্ধ রাস্তাটির দুর্ভোগ দুর্দশা নিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া শিক্ষার্থী বৃদ্ধ নারী পুরুষ বিভিন্ন পথে ঘর থেকে বের হয়ে তাদের নৃত্যদিনের কাজকর্ম সম্পন্ন করছে।ভুক্তভোগীরা এই দুর্ভোগের বিষয়টি ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্টদের আবেদনের মাধ্যমে অভিহিত করেছেন।

এ বিষয়টি জানাজানি হতেই ওই প্রভাবশালী আলীগ নেতা রেজাউল করিম মিন্টু ক্ষিপ্ত হয়ে পথ চলাচলের রাস্তাটুকু একেবারে টিনের বেড়া দিয়ে বন্ধ করে সেখানে দোকান স্থাপন করেছেন।

শাহরাস্তি উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজ মেহের মহল্লার শাহরাস্তি পরিবার পরিকল্পনা অফিস সংলগ্ন কাজীবাড়ি রাস্তায় এ সেখানে দুরবস্থা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের অভিযোগ সূত্রে জানা গেছে, ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো গত ২৫ থেকে ৩০ বছর ধরে শাহরাস্তি উপজেলার ফ্যামিলি প্লানিং এর দক্ষিণ পাশের এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে । গত কয়েক বছর পূর্বে স্থানীয় আলীগ নেতা রেজাউল করিম মিন্টু গংরা রাস্তাটি তাদের ব্যক্তিগত জায়গা দাবি করে পথচারীদের বিভিন্নভাবে হেনস্থা করছে।

তখন এই রাস্তার সম্পত্তির বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাদের সরকারি সম্পত্তি সীমানা নির্ধারণের একটি আবেদন করেন । পরে শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের কানুনগো (অ:দা) ১৫.০৩.২০২০ তারিখে, ৬০ নং নিজ মেহের মৌজা উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসের ভূমি সরজমিনের সিএস ও বিএস মোতাবেক পরিমাপ করেন। ওই সময় ফ্যামিলি প্ল্যানিং অফিস মালিকানাধীন ভূমি বিএসএ ৬৩২৪ নং দাগ এ নকশা ০.৫৯১৫ একর ভূমি পাওয়া যায় ।

Model Hospital

ওই পরিমাপ অনুসারে ১০ ফুট ভূমি ফ্যামিলি প্লানিং এর দক্ষিণ পাশে খালি পতিত রয়েছে বলে সরকারি আমিন ও কানুনগো মোহাম্মদ অহিদুর রহমান গত ১৭.০৬.২০২০ একটি প্রতিবেদন দাখিল করে । ওই প্রতিবেদন অনুসারে ফ্যামিলি প্লানিং অফিসের পতিত ভূমিটি কাজী বাড়ির রাস্তা হিসেবে জনগণের জন্য উন্মুক্ত ছিল। একই বছর মিন্টু গংরা রাস্তাটি নিয়ে আপত্তি করলে স্থানীয় জনপ্রতিনিধি জনগণের রাস্তার পক্ষে তাদের মতামত দেন। ওই হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মোশারফ হোসেন পাটোয়ারী সময় রাস্তাটিতে মাটি ভরাটের কাজ করা হয়।

পরবর্তীতে পৌর চেয়ারম্যান মোস্তফা কামাল চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫০ ফিট রাস্তা পাকা করন সম্পন্ন করেন। বর্তমানে পৌরসভার অর্থায়নে নির্মিত রাস্তাটির পূর্ব অংশের কিছু ভূমি নিয়ে মিন্টু গংরা আবারো সম্প্রতি বাধা সৃষ্টি করে। পরে এ রাস্তা গমনকারী কাজী বাড়ির সহ স্থানীয় বাসিন্দারা বিষয়টি আবারও স্থানীয় সাংসদ উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এতে মিন্টু আবারো ক্ষিপ্ত হয়ে ওই রাস্তাটি প্রথমে তারকাটার ভেড়া পরে রাস্তার পূর্ব অংশের মুখে দোকান স্থাপন করে একেবারে বন্ধ করে দেয়।

বিষয়টি জানাজানি হলে শাহরাস্তি পুলিশ প্রশাসন রাস্তাটির মুখে স্থাপিত দোকানটি অপসারণ করে দিয়ে আসলে পুনরায় আবার দোকান স্থাপন করে রাস্তাটি একবারে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের স্কুল পড়ুয়া কোমলমতি শিশু ও অসুস্থ নারী পুরুষ ঘর থেকে বের হতে পারছে না। তারা এই কষ্টের কথা গণমাধ্যমের মুখোমুখি হয়ে নথিপত্র সহকারে তুলে ধরেন।

তাদের দাবি জনপ্রতিনিধি স্থানীয় সাংসদ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তাদের এই দুঃখের কথা আমলে নিয়ে দ্রুত তাদের পথ চলাচলের জন্য রাস্তাটি আবারও খুলে দিবে। উল্লেখ ভুক্তভোগীরা আরও জানান সম্প্রতি মিন্টু গংরা এই রাস্তাটি খোলার বিষয়ে যারা মাথা ঘামাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও মামলা জড়াবার পাঁয়তারা তারা লিপ্ত রয়েছে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital