বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে যুবদলের র‍্যালী থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ; পাল্টা জবাব পুলিশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:৪৭ পিএম
হাজীগঞ্জে যুবদলের র‍্যালী থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ; পাল্টা জবাব পুলিশের
স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালী থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে নেতাকর্মীরা। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দাবি করেছেন পুলিশ তাদের শান্তিপূর্ণ র‍্যালীতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এঘটনায় কেউ আহত হয়নি। পরে র‍্যালীটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাটি শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে ঘটেছে।
জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষে টোরাগড় স্বর্নকলী কেজি স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ৩ টায় থেকে বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হয়।
বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীর কার্যক্রম শুরু করেন।
র‍্যালীর অগ্রভাগে নেতারা থাকলেও কিছু উশৃংখল কর্মী র‍্যালীতে অংশ নেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ হাজীগঞ্জ পূর্ব বাজারের ব্রিজের উপর অবস্থান নেন। র‍্যালীতে অংশ নেওয়া যুবক শ্রেণির উশৃংখল কর্মী পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে। পরে র‍্যালীটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুনরায় একই স্থানে আলোচনা সভা অংশ নেন ইঞ্জিনিয়ার মমিনুল। তার বক্তব্যের পর কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। ওই সময় যুবদলের নেতাকর্মীদের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যার পর বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, র‍্যালীর শুরু হওয়ার পূর্বে আমাদের নির্দেশনা ছিলো বাজারের ব্রিজ পর্যন্ত র‍্যালী নিয়ে যাব এবং সেখান থেকে ফিরে এসে কেক কাটবো। কিন্ত পুলিশ শান্তিপূর্ণ র‍্যালীতে অতিউৎসাহী হয়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আমরা তাদের র‍্যালীতে বাধা দিলাম না। তারা পুলিশের উপর কেন অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা বাধ্য হয়ে এবং আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।