বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযুদ্ধের সংগঠক শাহাবুদ্দিন পাটোয়ারীর প্রয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:৪২ পিএম
শাহরাস্তিতে মুক্তিযুদ্ধের সংগঠক শাহাবুদ্দিন পাটোয়ারীর প্রয়ান
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে মুক্তিযুদ্ধকালীন অন্যতম সংগঠক উপজেলা আলীগের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী (৮১) ইন্তেকাল করিয়াছে।
শনিবার দিবাগত রাত পৌর শহরের কাজির কামতা পাটোয়ারী বাড়ি নিজ নিবাসে বার্ধক্য জনিত অসুস্থতায় ভোগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বর্ষিয়ান নেতা ১ কন্যা, ২ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আকস্মিক মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর  অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পৌরশহরের কাজির কামতা পাটোয়ারী বাড়িতে মরহুম ছায়েদ আলী পণ্ডিতের গৃহ উজ্জ্বল করে ১৯৪৩ সালের কোন এক সময় জন্মগ্রহণ করেন তিনি। ওইসময় তিনি শিশুকাল শৈশব কৈশোর অতিক্রম করে জীবন চলার পথে  কর্মময় জীবনে থাকা অবস্থায় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে নিজেকে উৎসর্গ করেন। স্বাধীনতা পরবর্তী সময় তিনি মেহের উত্তর ইউপির ত্রাণ কমিটির চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অধিষ্ঠিত হন।
তিনি শিক্ষকতা পেশা এবং শিক্ষা অনুরাগী হিসেবে মেহের ডিগ্রী কলেজ, উপলতা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরিসহ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্বভার পরিপালন করেন। রাজনৈতিক ময়দানের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত রেখেছিলেন নিজেকে।
এ প্রবীন বর্ষিয়ান নেতার প্রয়ানে উপজেলা আ’লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবার ও নিকট আত্মীয় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশিষ্ট জন গভীর শোক ও সমবেদনা জানিয়ে।
রোববার  কাজিরকামতা বায়তুল মামুর জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।ওই নামাজে জানাজায় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ এলাকার বিশিষ্ট জন নামাজে জানাজা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।