বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:১৪ পিএম
কচুয়া উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

মোঃ রাছেল : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৬৪ নং ডুমুরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভ্যান্টিলেটর ভেঙ্গে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে অজ্ঞাত চোর চক্র বিদ্যালয়ের অফিস কক্ষের ভ্যান্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের চারটি আলমারীর ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, নগদ ৩৭হাজার ২শত টাকা, শিক্ষা উপকরন হিসেবে ব্যবহারিত চিকিৎসা সামগ্রী নিয়ে যায়। তারা আলমারী ও ফাইল কেবিনেটের থাকা মুল্যবান কাগজপত্রদি তছনছ করে চলে যায়।

এব্যাপারে কচুয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সততা স্টোরের -৯ হাজার ২শত সহ বার্ষিক পরীক্ষার ফি ও মিলাদ ফি, ক্রিড়া ফি ইত্যাদি বাবদ ছাত্রদের কাছ থেকে পাওয়া ৩৭ হাজার ২শত টাকা আলমারীকে রেখে দেই। একটি ল্যাপটপ যাহার মূল্য ৫২ হাজার টাকা। গতকাল শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকলেও আসন্ন বার্ষিক পরীক্ষা উপলক্ষ্যে অফিসে অনেক কাজ করতে হয় বিদায় সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে আসি। অফিসের তালা খুলে দেখি চুরির ঘটনা লক্ষ করি।

এই চুরির ঘটনা নিয়ে কচুয়া থানা পুলিশকে লিখিত ভাবে অবগত করানো হয়েছে।
চুরির ঘটনায় সরজমিনে এসে পরিদর্শন করেন,উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি মো: কাউছার মিয়া, কচুয়া থানার এসআই মোশারফে হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সেলিম বিএসসি, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আকাশ এবং এলাকায় ব্যাক্তিবর্গ।

Model Hospital

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম বিএসসি জানান, অজ্ঞাত চোর চক্র অফিস কক্ষের চারটি স্টিলের আলমারী ভেঙ্গে ১টি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায়। তবে কি কি জিনিস নিয়েছে তার অনুসন্ধান চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital