রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রশ্নফাঁসের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তকমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২:১১ পিএম
ফরিদগঞ্জে প্রশ্নফাঁসের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তকমিটি গঠন

এস এম ইকবাল : প্রাইভেট পড়ুয়া পরীক্ষার্থীদের মাঝে গোপনে প্রশ্ন বিতরন করায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কর্তিপক্ষ।

গত ৬ নভেম্বর রবিবার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর টেষ্ট পরীক্ষা চলাকালে বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের প্রশ্নপত্র দুই দিন আগেই কৌশলে শিক্ষক ফারুক নিজের কাছে প্রাইভেট পড়ে এমন ১০ পরীক্ষার্থীকে প্রশ্নপত্র হাতে দেয়। ইতিপূর্বেও শতাধিক পরীক্ষার্থীর মধ্যে এ দশ পরীক্ষার্থীর পরীক্ষা খুব কম সময়ের মধ্যে শেষ হওয়ায় অন্যান্য পরীক্ষার্থীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। পরে পরীক্ষার্থীদের মাঝ থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুকের প্রশ্নফাঁসের কান্ডের কথা জানাযানি হলে বিদ্যালয়ের মধ্যে নানা হৈইচৈই শুরু হয়।

শেষপর্যন্ত বিষয়টি অভিভাবক মহলে জানাজানি হলে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ সহ-প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন।

বিদ্যালয়ের পরীক্ষার্থী টুম্পা, রুবাইয়া রহমান মনিরা ও রাকিক হোসেন বলেন, ওমর ফারুক স্যারের কাছে যারা প্রাইভেট পড়ে শুধুমাত্র তিনি তাদেরকে পরীক্ষার সময় আগাম প্রশ্ন দেয়। আমরা প্রাইভেট না পড়ে নিজেরা পড়াশুনা করে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে চাই, অথচ তার কাছে প্রাইভেট না পড়লে পেল করার স্বপ্ন দেখায়।

Model Hospital

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সিদ্দিকুর রহমান বলেন, সরকার প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা সত্ত্বেও মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়াতে ব্যস্তোসময় পার করে আসছে। এসব দেখারমত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ দেখেও যেন না দেখার ভানে রয়েছেন। আমরা অভিভাবকরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, আমি বিষয়টি জানতে পেরে ম্যানেজিং কমিটির সাথে কথা বলে তদন্ত কমিটি গঠন করেছি। যে বিষয়ে অভিযোগ উঠেছে সে বিষয়ের পরীক্ষা আবার নতুন করে গ্রহন করা হবে।

অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, আমি হাতে লিখে দিয়েছি, তবে প্রশ্নের সাথে যে মিলে গেছে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষ্যা অফিসার শাহ আলী রেজা আশ্রাফি জানান, অভিযুক্ত শিক্ষকরে বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের নিদের্শে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সোমবার তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পেশ করার পর নিয়ম অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।