মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জন্মের ১ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করছে আশিকাটি ইউপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১১:০৯ এম
জন্মের ১ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করছে আশিকাটি ইউপি
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের উদ্যােগে জন্মের ১ দিনের মধ্য সরকারের ঘোষনা অনুযায়ী  ফ্রিতে জন্ম নিবন্ধন করে দিলেন ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ও সচিব জোরালো পদক্ষেপ নিয়ে গ্রাম পুলিশদের মাঠ পর্যায়ে সক্রিয় করে কার্যক্রম জোরদার অব্যাহত রেখেছেন।
আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী  জানান, জন্মের ৪৫ দিনের মধ্য আশিকাটি ইউনিয়নে শতভাগ জন্মনিবন্ধন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রাম পুলিশদের বাড়ি বাড়ি গিয়ে শিশুর জন্মের তালিকা করে পরিষদে নিয়ে আসার জন্য  বলা হয়েছে। জন্মের-৪৫-দিনের-মধ্যে শিশুর জন্মনিবন্ধনের বিষয়টি জোরদার করা হয়েছে। গ্রাম পুলিশদের কার্যক্রম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আশিকাটির সকল কার্যক্রম গুলো করা হচ্ছে। সরকার ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের দায়িত্ব সকলের সমন্বয়ে সকল কার্যক্রম চলমান রয়েছে।
আশিকাটি অফিস সচিব আবু বকর মানিক জানান, শিশু জন্মের ১ দিনের পরই অভিভাবকের হাতে জন্ম সনদ প্রদান করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড জন্ম নিবন্ধন জোরদার করার লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য ওয়ার্ড ভিত্তিক তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের সদস্যগন তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Model Hospital

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।