মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের সাবেক যুবদল নেতা মাহবুব আলম শামীমের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৩:০৭ পিএম
শাহমাহমুদপুরের সাবেক যুবদল নেতা মাহবুব আলম শামীমের ইন্তেকাল
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মধুরোড হাজী বাড়ি নিবাসী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, ও ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলম শামীম হাজী (৪৪) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহির রাজিউন।
তিনি শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১টায় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক ছিলেন।
৮ বোন ও ৩ ভাইয়ের মধ্যে মাহবুব আলম শামীম ছিলেন সবার ছোট। এদিন বাদ এশা মধুরোড হাজী বাড়ি বাইতুল আমীন জামে মসজিদ সন্মুখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ শত শত শুভাকাঙ্খী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য মরহুম মাহবুব আলম শামীম দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি, ডেইলি সিটিজেন চাঁদপুর প্রতিনিধি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার আপন ছোট মামা।

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Model Hospital

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।