রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:৩৫ এম
ফরিদগঞ্জে ২ শিশুর মৃত্যু

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর শনিবারে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- ইউনিয়নের হুগলী এলাকার ওয়াসিম আকরামের ছেলে দুই বছর বয়সী আনিছুর রহমান ও একই ইউনিয়নের সিংহের গাঁও এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে ১ বছর আট মাস বয়সী নুর মোহাম্মদ।

জানাযায়, শনিবার সকাল ১০ টায় হুগলি বংশি বাড়ির ওয়াসিমের ছেলে আনিছুর রহমান খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন আনিছকে খুঁজে না পেয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

একই দিন সকালে ওই ইউনিয়নের সিংহেরগাঁও এলাকার কালি বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে নুর মোহাম্মদ খেলার চলে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন নুর মোহাম্মদের শাড়া শব্দ না পেয়ে পুকুরে খোঁজ করে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

Model Hospital

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।