বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:২১ পিএম
রামপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে দক্ষিন আলগী গ্রামে চাষকৃত পুকুরের মাছ বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এ ঘটনায়  কয়েক লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ২৫ নভেম্বর দিবাগত রাতে যে কোন সময় এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হয়েছে।
জানা যায়,  পাকিস্তান বাজার সংলগ্ন রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ আলগী গ্রামের মোঃ ফজলুল হক ঢালীর ৬৯ শতাংশ নিজস্ব পুকুরের দীর্ঘদিন যাবৎ মাছ করে আসছে, এ সম্পত্তি নিয়ে প্রবাসী শাহজান ঢালীর স্ত্রী সালমা বেগম, একই এলাকার মৃত আমীন মিজির ছেলে মান্নান মিজি (৫৫) সাথে মামলা রয়েছে, এ সম্পত্তিগত দ্বন্ধের কারনে এ ঘটনার ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ধারনা করেছে।
ফজলুল হক ঢালীর নিজস্ব সম্পত্তির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে নিধন করার খবর শুক্রবার এলাকায় ছড়িয়ে পড়লে আসা পাশের মানুষ পুকুর পাড়ে গিয়ে মাছ মরে উঠার দৃশ্য দেখেন।
ক্ষতিগ্রস্ত ফজলুল হক ঢালী জানান, নিজস্ব ৬৯ শতাংশ সম্পত্তি নিয়ে সালমা বেগমের সাথে মামলা রয়েছে প্রতিটি মামলায় আমার পক্ষে রায় আসে, কয়েকদিন পূর্বে সালমা বেগম পুকুরের মাছ মেরে ফেলার হুমকি দিয়েছে, এবং মান্নান মিজি সম্প্রতি খলের জন্য দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করতে এসেছে। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য সকলকে জানাই।
মাছ নিধনের  বিষয়টি ইউপি চেয়ারম্যান কে অবগত করলে ইউপি চাঁদপুর মডেল থানাকে অবগত করেন। চাঁদপুর মডেল থানার এএসআই তৌহিদ ঘটনাস্থলে এসে বিষয়টি পরিদর্শন করেন।
মডেল থানার এএসআই তৌহিদ জানান, বিষয়টি আমরা সরজমিনে এসে দেখলাম, মাছ নিধনের সততা পেলাম, ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি অনুসন্ধান করা হবে।
৯নং ওয়ার্ড সদস্য হাসান রানা, মহিলা সদস্য সুলতানা বেগম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মানুষ মানুষের সাথে শত্রুতামি থাকতে পারে, এজন্য বিষ প্রয়োগ পুকুরের মাছ নিধন করা সত্যিই কারো কামনা, তবে পুকুরের সম্পত্তিগত বিরোধ রয়েছে, প্রশাসন এর তদন্ত করে অপরাধীদের বের করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।