শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম
ফরিদগঞ্জে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলছেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ওই বৃদ্ধার মৃত্যুকে রহস্যজনক দাবী করছেন এলাকাবাসী। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মো. ওবায়েদ উল্লাহ নয়ন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
১২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী-কালিয়া এলাকার মিজি বাড়ির বৃদ্ধা মো. শফিক মিজি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দ্বাবী করছেন তার বড় ছেলে শাহাদাত হোসেন।
পরিবার সূত্রে জানাযায়, শফিকুর রহমান মানষিক ভারসাম্যহীন ছিলেন,  প্রায়ই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করতো। শফিকুর রহমান সকালে ঘুম থেকে উঠে পরিবারের সকলের অগোচরে কখন ফাঁস দিয়েছে আমরা জানতাম না।তবে শফিকুর রহমানের মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তারা জানান। তবে শফিকুর রহমানকে হত্যা করা হয়েছে এমন গুঞ্জন রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শফিকুর রহমানকে হত্যা করে ধামাচাপা দেওয়ার চলছে মর্মে একাধিক স্ট্যাটাস দিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে শফিকুর রহমানের ছেলে সাহাদাত হোসেন জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন, তিনি প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতো। তবে হত্যা করা হয়েছে তা সঠিক নয়, তিনি আত্মহত্যা করেছে।
এ বিষয়ে এস.আই ওবায়েদ উল্লাহ নয়ন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যা কারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। প্রাথমিক তদন্তে তার শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital