শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জামায়াতের গোপন বৈঠক থেকে ১১ নারী কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:৪৯ পিএম
হাজীগঞ্জে জামায়াতের গোপন বৈঠক থেকে ১১ নারী কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের ১১ তলায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সফিকুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকান্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে গোপন বৈঠকে বসে। পরে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। ওইসময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নেত্রীরা হলেন, কচুয়া উপজেলার নাসরিন খানম, আঞ্জুমানারা লাকি, শাহানারা বেগম, হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের ফাতেমা, মকিমাবাদের হাসিনা, চিলাচৌঁ গ্রামের সালমা আহম্মদ, শাহরাস্তি উপজেলার রাগৈই গ্রামের জেসমিন আক্তার, বানিয়াচৌ গ্রামের নিহারা বেগম, বাদিয়া গ্রামের শিরিনা বেগম, মাসুদা বেগম, নিজ মেহারের শেলিনা আক্তার।

Model Hospital

তবে আটককৃত নারীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা কোরআনের দারস শিখ ছিলেন। কোরআন শরীফের বিভিন্ন সূরা শিখাকালীন সময় হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম তাদের সাথে ওসি সাহেব কথা বলবেন এমনটা জানিয়ে থানায় নিয়ে যান।

আটককৃত নারীদের মধ্যে একজন গর্ভবতী ও একজন ব্রেনস্টোকের রোগী ছিলেন।

এ বিষয়ে এসআই মো. নুরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন নামধারীসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়। তারা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital