শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধা’র পাশে এসপি ও জেলা আ’লীগ সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৩:০৩ পিএম
চাঁদপুর রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধা’র পাশে এসপি ও জেলা আ’লীগ সম্পাদক
সাইদ হোসেন অপু চৌধুরী : সন্তানরা রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছেন জামাল মোল্লাকে, মানবতার সেবায় বৃদ্ধা জামাল মোল্লার পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে প্রায় ২ মাস যাবৎ জামাল মোল্লা নামের এক বৃদ্ধাকে তাদের সন্তানরা ফেলে রেখে চলে যায়। ২ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর দশানী বাজারের। তার ছেলেদের নাম কালাম মোল্লা ও বাবুল মোল্লা। ছেলেরা বেকারীর ব্যবসা করে।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে কালিবাড়ি প্লাটফর্মের সামনে গেলে একটি লোক বৃদ্ধ লোকটি পড়ে থাকতে দেখলে আমি বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে অবগত করি।
তিনি চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদকে অবগত করেন। পুলিশ সুপারের নির্দেশে, জিআরপি থানার ওসি মুরাদ উল্লাহ বাহার চাঁদপুর রেল স্টেশন এসে বৃদ্ধ লোকটিকে দেখতে পেয়ে তার পরিচয় সনাক্ত করার জন্য পরিশ্রম করেন।
মাগরিবের পরে পরিচয় সনাক্ত করেন পিবিআই এর টিম। রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জামাল মোল্লা, তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিচয় শনাক্ত হলে তার পরিবারের কাছে পুলিশি সহযোগিতার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital