শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রাইভেট গাড়িতে ৫০ কেজি গাঁজার চালান সহ কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:২৫ পিএম
শাহরাস্তিতে প্রাইভেট গাড়িতে ৫০ কেজি গাঁজার চালান সহ কারবারি আটক
মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট গাড়িতে মাদকের চালান সহ শুভ (২৬) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির পৌরশহরের কালিয়াপাড়া বাজার এলাকায় থেকে এ মাদক ও কারবারিকে আটক করা হয়।
শাহরাস্তি  থানা সূত্র  জানায়, ওই দিন সকালে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কে বানিয়াচৌঁ এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকি বসায়।
ওই সময় কুমিল্লা বিশ্বরোড থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো  খ- ১১-৭১০৬ নাম্বারের একটি প্রাইভেট গাড়িকে সংকেত দিলে গাড়িটি  চাঁদপুরের উদ্দেশ্যে দ্রুত কেটে পড়ার চেষ্টা করে। ওই সময় ওসি মোহাম্মদ শহীদ হোসেন, এস আই নাজমুল হাসান, জুলফিকার আলী, এএসআই কামাল হোসেন, মোহাম্মদ দিদার সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
পরে পৌর শহরের কালিয়াপাড়া এলাকায় গাড়িটিকে জব্দ করে এতে তল্লাশি চালিয়ে ৫০ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন প্রায় ৫০ কেজি  আটক করে।
ওই সময় গাড়ি থেকে মাদকের চালান সহ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাঁশরী মোল্লাবাড়ির আলমগীর হোসেনের পুত্র শুভ নামের ওই মাদক কারবারিকে  আটক করে।
আটককৃত শুভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মাদকের এই চালান সে কুমিল্লা বিশ্বরোড থেকে বরিশালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।
এ প্রসঙ্গে, কচুয়া সার্কেল এএসপি আবুল কালাম জানান, ধৃত শুভ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ককে ব্যবহার করে এই মাদকের চালান সে বরিশাল নিয়ে যাচ্ছিল। সে আরো অপরাধের সঙ্গে যুক্ত কিনা পুলিশ তা খতিয়ে দেখবে।
এসময় শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হবে তাকে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।