মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহ্তলী জিলানী চিশতী কলেজে সাফল্যজনক ফলাফল অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১২ পিএম
শাহ্তলী জিলানী চিশতী কলেজে সাফল্যজনক ফলাফল অর্জন

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২২ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ৪জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

৮ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় সারাদেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা মোট ১শত ১৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৮৮জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৭৭.৮৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ৪জন, এ গেড পেয়েছে-৩৫জন, এ- গ্রেড পেয়েছে-১৮জন, বি গ্রেড পেয়েছে-২৩জন, সি গ্রেড পেয়েছে-৮জন।

এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ১। রিমি আক্তার, পিতার নাম-মোঃ শহীদ উল্ল্যাহ গাজী, মাতার নাম: কুলছুমা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ২। আমেনা আক্তার, পিতার নাম-মোঃ গোলাম মোস্তফা, মাতার নাম: শাহিনা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ৩। লাবনী আক্তার, পিতার নাম-মোঃ লোকমান খান, মাতার নাম-শিউলী বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। ০৪। আব্দুর রহমান মুন্না, পিতার নাম-মোঃ মনির হোসেন কবিরাজ, মাতার নাম-রুবিনা বেগম, গ্রাম-ভাটেরগাঁও, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

Model Hospital

এদিকে, ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ ও গভনির্ং বডির সদস্যবৃন্দ।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।