মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের হার ৯৩.১৫%, জিপিএ৫ পেয়েছেন ১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম
চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের হার ৯৩.১৫%, জিপিএ৫ পেয়েছেন ১ জন
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর শহরের করিম পাটওয়ারী সড়কের তালতলা এলাকায় অবস্থিত চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ। ২০১২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভাল ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই ৩ টি বিভাগের জন্য অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা ধারা পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রতি বছর ভাল হচ্ছে। বেসরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটি সবসময় সরকারের নিয়মনীতি অনুসরন করে ভাল ফলাফলের জন্য চাঁদপুরে সুনাম অর্জন করছে।
এবছর চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসিতে মোট ৭৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে। যার মধ্যে ৬৮ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শতভাগ পাশ করলে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৯৩.১৫।
জিপিএ৫ প্রাপ্ত নাহিদা আফরোজ সুজানা চাঁদপুর শহরের ট্রাকরোড খান সড়কের অবসর প্রাপ্ত বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেনের কনিষ্ঠ কন্যা। সে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ৫ পেয়েছে।  সুজানা ও তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন।
এছাড়া চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে এ গ্রেড পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ১ জন ও মানবিক বিভাগ থেকে ১০ জন। এ মাইনাস গ্রেড পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪ জন ও মানবিক বিভাগ থেকে ১৯ জন। বি গ্রেড পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন ও মানবিক বিভাগ থেকে ১৭ জন। সি গ্রেড পেয়েছেন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ জন ও মানবিক বিভাগ থেকে ৮ জন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।