মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

একদলীয় সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মাওলানা গাজী আতাউর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম
একদলীয় সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মাওলানা গাজী আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক: মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শহরের বিপনীবাগ দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনে জেলা মজলিস শুরাহ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে পার্টি হাউজে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, যেনতেন ভাবে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে গণবিস্ফোরণ ঘটবে। গনরোষ থেকে বাঁচতে হলে একদলীয় সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা সকলেই রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তারাই স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধী এমন অপশক্তির বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামী দিনে কল্যাণমুখী রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সেক্রটারি কে এম ইয়াসিন রাশেদ সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও.খলিলুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন,জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, জয়েন সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি শেখ মুহা.জয়নাল আবদীন সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রটারি কে এম ইয়াসিন রাশেদসানীর নাম ঘোষণা করা হয়।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।