মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আর কখনো কোন সুষ্ঠু নির্বাচন হবে না : শেখ ফরিদ আহমেদ মানিক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৬ পিএম
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আর কখনো কোন সুষ্ঠু নির্বাচন হবে না : শেখ ফরিদ আহমেদ মানিক
গাজী মোঃ মহসিন: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা কোন কোকিলের পাখি চাই না। আমরা মাঠের ত্যাগী নেতাদেরকে চাই। বিএনপি যা নির্ধারণ করে দিবে, সেই কমিটি ঘোষণা করবে। বিএনপির কোন কমিটি ঘরে বসে করা যাবে না। আবার কোন কমিটি ঘোষণা করার পর উশৃংখল করলে, দল সেভাবে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমরা অনেকে বলে কঠিন সমস্যায় আছি। আমাদের মত আরামের আর পৃথিবীতে কেউ নাই। আমরা ক্ষুধার্ত থাকতে থাকতে আমাদের এখন আর খিদা লাগে না। আমরা বসে আছি কেন্দ্র কবে বলবে, এই সরকারের উৎখাতের জন্য বৃহৎ আন্দোলনের ঘোষণা। আজকে একজন রিকসাওয়ালা রিকসা চালিয়ে যদি তিন’শ টাকা আয় করে সে কারো থেকে আরো দুই’শ টাকা ধার করে পাঁচ’শ টাকার বাজার করতে হয়। ট্যাক্সের টাকা দিয়ে ভর্তুকি দিয়ে ৩০ টাকা হারে চাল বিক্রি করতেছে। এসব আমাদের জনগণের টাকা। আমরা সেই সুযোগ দিবো না যে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হতে পারে। আমরা এই সুযোগ দিবো না যে শেখ হাসিনার নেতৃত্বে আবার একটি আগের দিনের মতো নির্বাচন হতে। আর এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আর কখনো কোন সুষ্ঠু নির্বাচন হবে না। আমি সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা শরিক হবেন।
১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌর ১৪নং ওয়ার্ড বাবুরহাট ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোবারক পালোয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর শেখ এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মাল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, সমন্বয়কারী মোঃ হিরন মাঝি।
চাঁদপুর পৌর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক কবির মিয়াজি, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর প্রধানীয়া, পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি ঈমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ জেলা, উপজেলা, পৌর ও ১৪নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ মোবারক পালোয়ানকে সভাপতি, মোঃ মান্নান গাজীকে সিনিয়র সহ সভাপতি, সাদ্দাম খান ও রিপন খানকে সহ সভাপতি, মোঃ জাহাঙ্গীর শেখকে সাধারণ সম্পাদক, মোঃ মহন পালোয়ানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মমিন বেপারীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম শেখকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ বিল্লাল মৃধাকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে এবং সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে পৌর যুবদলের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।