মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিজয়ী’র বসন্ত উৎসব পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম
চাঁদপুরে বিজয়ী’র বসন্ত উৎসব পালন
নিজস্ব প্রতিবেদক: শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেসে তরুণীরা। পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরছে কাচের চুড়ি। চাঁদপুরে বসন্ত বরন উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা।
চাঁদপুরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মূল হেডে লাল হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ী এর সদস্যরা বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন – পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে ।
চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর মডারেটর তাহমিনা মীম, সম্মানিত সদস্য পুষ্পিত পুষ্প, সাবরিনা মিলা, তাসলিমা মুক্তার, শাহনাজ বেগম, রোকসানা আক্তার, মাহমুদা আক্তার, তানজিলা রহমান ইলা, তাহমিনা আক্তার, সাদিয়া, রিনা আক্তার, সামিয়া রহমান, নীলি রহমান, মিনা আক্তার, সুমাইয়া লেমিজ, ফুড গ্লাটনের মডারেটর তাবাসসুম বিনতে সায়েদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।