মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদের সদস্য মানিকের মাতার মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ পিএম
চাঁদপুর জেলা পরিষদের সদস্য মানিকের মাতার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য (চাঁদপুর সদর) ও চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা মরহুমা মোসাম্মৎ মমতাজ বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১৫ফেব্রুয়ারী (বুধবার) সকাল সাড়ে ৯টায় মৈশাদী দিঘির পাড় দারুসসালাম জামে মসজিদে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের স্বামী প্রফেসর হাফেজ আলহাজ্ব বশির উল্লাহ, মরহুমার বড় ছেলে চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য (চাঁদপুর সদর) ও চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহ্তলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

Model Hospital

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ অধ্যাপক জালাল চৌধুরী, মরহুমের মেঝো ছেলে বিমান বাংলাদেশ এর কর্মকর্তা মো: সাদেকুজ্জামান মামুন, ছোট ছেলে মো: সুমন, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, হাপানীয়া দিঘিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম (কালু)সহ বিভিন্ন মাদরাসার হাফেজগণ ও মুসল্লীগণ।

দোয়া অনুষ্ঠান শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মরহুমের স্বামী প্রফেসর হাফেজ আলহাজ্ব বশির উল্ল্যাহ।

উল্লেখ্য, মরহুমা মোসাম্মৎ মমতাজ বেগম গত ১৫ ফেব্রুয়ারী-২০২১ইং সালে (সোমবার) ভোর ৪টা ৩০মিনিটের সময় বাধ্যর্ক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরহুমার মৈশাদীস্থ পাটওয়ারী বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমা’র বয়স হয়েছিল প্রায় ৬৮বছর। তিনি মৃত্যুকালে স্বামী, ৩ছেলে ও একমাত্র মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।