মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৪ পিএম
মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের অর্ন্তগত ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৩ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার।

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার বক্তব্যে বলেন, খেলাধূলায় হারজিত থাকবে। এতে তোমরা কেউ মন খারাপ করবেনা। পড়াশুনার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য।

খেলাধূলার মাধ্যমে মন মানসিকতার পরিবর্তন হয়। এখানে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম রয়েছে, দেখে খুব ভালো লাগছে। তোমাদের বিদ্যালয়ের সভাপতি সোহেল রুশদী সাহেব তোমাদের ইউনিফর্ম/স্কুল ড্রেস দিয়েছে। এজন্য আমি তোমাদের সভাপতিকে ধন্যবাদ জানাই। এ বিদ্যালয়ে ভালো রেজাল্ট ও মডেল হিসেবে গড়ে তোলার জন্য সভাপতি মহোদয় সহ, প্রধান শিক্ষকসহ সকলে চেষ্টা করে যাচ্ছে। করোনার কারনে আমাদের বার্ষিক ক্রীড়া সহ সহশিক্ষা কার্যক্রম গ্রহন কিছুটা সমস্যা হয়েছে। আমি চাই তোমরা খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ে যেতে পারবে। এ বিদ্যালয় যাতে কয়েকটা শাপলা এওয়ার্ড পায়, এর জন্য তোমাদের চেষ্টা করতে হবে।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে, এতে শিক্ষার্থীরা আনন্দিত। করোনা ধকল কাটিয়ে আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সহকারি শিক্ষা অফিসার রাবেয়া মেডাম খুবই একজন আন্তরিক মানুষ। আজকের এ অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য আনন্দের দিন। যেমন খুশি তেমন সাজ এর মাধ্যমে বুঝা যায়, আজকের অনুষ্ঠান খুবই সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হয়েছে। যে বঙ্গবন্ধু সেজেছে সে খুব ভালো বক্তব্য দিয়েছে। তোমাদের প্রধান শিক্ষিকা অনেক দক্ষ, তিনি বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ঝড়ে পড়া রোধ ও শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করছেন। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। ফলাফল ও লেখাপড়ার দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে এ বিদ্যালয় গুলো। আজকের প্রধান অতিথি একজন শিক্ষাবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আজকে যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, যারা জয়ী হতে পারনি তারা আাগামীতে ভালো করার চেষ্টা করবে। বার্ষিক ক্রীড়া খেলাধূলার অংশ। প্রাথমিক স্তরে সরকার খুব জোর দিয়েছে। সকল সুযোগ সুবিধা প্রাথমিক বিদ্যালয়ে দিয়েছে। তোমাদের যাদের স্কুল ড্রেস নেই, তাদের স্কুল ড্রেস দিব। আমাদের ঝড়ে পড়া রোধ করতে হবে। একজন ছাত্র-ছাত্রীর যাতে অর্থের অভাবে পড়ালেখা বন্ধ না হয়, আমি তা দেখব।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উপজেলা বিআরডিবি’র সাবেক কর্মকর্তা মোঃ সলেমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, অভিভাবক সুরাাইয়া খাতুন, অভিভাবক হাসান মুন্সি, ফরিদা বেগম, কুহিনুর বেগম, কুলছুমা বেগম, হাসিনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে যেমন খুশি তেমন সাজ পর্বের শুরু হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার কে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। অন্যান্য অতিথিবৃন্দগণকে উপহার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার। অতিথিদের বেইজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।