শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদপুরে হোটেল ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা দাবী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:৫৩ পিএম
ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদপুরে হোটেল ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা দাবী

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচল দিয়ে হোটেল মালিকদের কাছে বিকাশে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত ভাবে অভিযোগ করে সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন মালিক সমিতি৷

ঘটনা সূত্রে জানাযায়, গত ৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ০১৩২৪ ৩৮২৪৮৯ নাম্বার থেকে এক নারী প্রতারক জোবায়েদা হান্নান নাম বলে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। তারপর সে চাঁদপুর শহরের সরকারি জেনারেলের হাসপাতাল সংলগ্ন হোটেল আল বাইক, বাস স্টেশন ক্যাফে ঝিল ও কালীবাড়ি মোড় চাঁদপুর হোটেলের মালিকদের কাছে মোবাইল কোটে জরিমানার ভয় দেখিয়ে আরো একটি মোবাইল নাম্বার (০১৮২৫-৯৩২২২৩) দিয়ে বিকাশে টাকা পাঠাতে বলে।

ব্যাবসায়ীরা বুঝতে পারেন প্রতারক চক্র ছাড়া আর কেউ না। কারণ ম্যাজিস্ট্রেট কখনো বিকাশে জরিমানার টাকা চাইবে না। প্রতারক জোবায়েদা হান্নানের প্রতারনা থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরা বিষয়টি লিখিত ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ক্যাব ও চাঁদপুর প্রেসক্লাব কে লিখিত ভাবে অবগত করেছে চাঁদপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী নুরুল আলম লালু ও সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital