বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টিকটক দেখছেন ছাত্রলীগ সভাপতি, পা টিপছেন দুই নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:৩২ পিএম
টিকটক দেখছেন ছাত্রলীগ সভাপতি, পা টিপছেন দুই নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ৩১১ নম্বর কক্ষ। বিছানায় শুয়ে মোবাইলে টিকটক দেখছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। আর তার পায়ের দু’পাশে বসে পা টিপে দিচ্ছেন সংগঠনটির দুই নেতা। এমন একটি ছবি আজ সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

চবি ছাত্রলীগ সভাপতির পা টিপে দেওয়া দুই নেতার একজন শামীম আজাদ ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক। আরেকজন সংগঠনের উপক্রীড়া সম্পাদক শফিউল ইসলাম। দুজনই রেজাউল হকের নেতৃত্বে থাকা চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসির অনুসারী।

ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবিটি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ৩১১ নম্বর কক্ষে তোলা। উক্ত কক্ষ তিন আসনের হলেও রেজাউল হক একাই দখল করে থাকছেন।

রেজাউল হক প্রায় ১৭ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও তিনি ২০১০ সালে স্নাতক এবং ২০১৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ছাত্রত্ব না থাকলেও বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানসহ হল দখলেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Model Hospital

পা টিপানোর বিষয়ে জানতে চাইলে রেজাউল হক বলেন, ছবিটা প্রায় দেড় বছর আগে করোনাকালীন সময়ের। তখন ইউরিক অ্যাসিডের কারণে আমার পা ফুলে গিয়েছিল। এ সময় আমার জুনিয়ররা সেবা করেছে। জুনিয়ররা অসুস্থ হলে আমিও সেবা করি।

তবে করোনাকালীন সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ছিল। বন্ধ থাকা অবস্থায় কীভাবে হলে অবস্থান করেছিলেন জানতে চাইলে রেজাউল দাবি করেন, বছরখানেক আগের ছবি বলে তিনি সঠিক তারিখ মনে করতে পারছেন না।

উপকর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শামীম আজাদ বলেন, রেজাউল হক রুবেল ভাই অসুস্থ ছিলেন বলে আমরা তার সেবা করেছি। তিনি আমাদের কোনো জোর করেনি।

তিনি আরও বলেন, ছবিটা প্রায় দেড় বছর আগের। আবাসিক হলে কেউ অসুস্থ হলে জুনিয়ররা পরিবারের মতো এরকম সেবা করে থাকে।

এ বিষয়ে জানতে শফিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital