বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি শাহরাস্তি থানার মোহাম্মদ শহীদ হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:০৫ পিএম
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি শাহরাস্তি থানার মোহাম্মদ শহীদ হোসেন
এস. এম ইকবাল  : শাহরাস্তি থানা হতে প্রথম বারের মত চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা পুলিশের কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম(বার)’র কাছ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার গ্রহণ করেন এই পুলিশ কর্মকর্তা।
মোহাম্মদ শহীদ হোসেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গাঁজা, ইয়াবা, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকান্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতার সাথে অন্যান্য কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলছি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি।
তিনি আরো বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে সকল কাজে দিক নির্দেশনা প্রদান করার জন্য মাননীয় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) স্যার, সিনিঃ সহকারী পুলিশ সুপার (কচুয়া) সার্কেল আবুল কালাম চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরুস্কার শাহরাস্তি থানার সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্ম তৎপরতার ফসল, তিনি শাহরাস্তিবাসী কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ শহীদ হোসেন আরো বলেন, এ পুরুষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্যঃ মোহাম্মদ শহীদ হোসেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ থাকাবস্থায় সর্ব মহলে প্রশংসিত হন এবং চাঁদপুর জেলায় ৫ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital