বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের কামতা বাজারে সোনালী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২:৫০ পিএম
ফরিদগঞ্জের কামতা বাজারে সোনালী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারে সোনালী ব্যাংকের আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

২৩ মার্চ বৃহস্পতিবার সকালে আউটলেটটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফারুক হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শ্রেনীর মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক গাজীপুর শাখার ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীর সভাপতিত্বে ও বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রিন্সিপাল শাখার সিনিয়র অফিসার ফরস মুন্সি, এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. এমরান হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম চৌধুরী।

Model Hospital

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, সাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সমাজ সেবক আমির হোসেন খোকা, সিরাজ শেখ, জাহাঙ্গীর আলম ভুলু, কামতা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বতু মিয়া, সাধারন সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।