শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে নিয়ম বহির্ভূত পরীক্ষা নিচ্ছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ২:৪৪ পিএম
ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে নিয়ম বহির্ভূত পরীক্ষা নিচ্ছে

চাঁদপুরের ফরিদগঞ্জেরআদর্শ একাডেমি নিয়ম বহির্ভূতভাবে মিডটার্ম পরীক্ষার নামে শিক্ষার্থাদের কাছথেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায়ের প্রমান রয়েছে।

গত কাল ৩ এপ্রিল সোমবার উক্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকায় আদর্শ একাডেমি নামক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় বসে শিক্ষা নীতিমালাকে তোয়াক্কা না করেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জিম্মি করে অর্থের বিনিময়ে শ্রেনী পরীক্ষা পরিচালনা করে আসছে।

পরীক্ষা চলাকালে ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীরা বলেন, শিক্ষা নীতিমালায় পরীক্ষার বিধান না থাকলেও শিক্ষকরা আমাদের অভিভাবকদের চাপসৃষ্টি করে অবৈধ অর্থ আদায়ের লক্ষে অনিয়মতান্ত্রিক ভাবে পরীক্ষা আদায় করছেন। মাহে রহজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আদর্শ একাডেমি প্রধান শিক্ষক হারুন অর- রশিদ একক স্বেচ্ছাচারিতা দেখিয়ে বিদ্যালয় খোলা রেখে পরীক্ষা আদায় করছেন।

এ দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক পর্যায়ের নিয়মনীতি অনুসরণ করা থাকলেও তা মানছে না ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতা। ৬ষ্ঠ ও ১০ম এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০-৪০০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করছে। এতে ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল।

Model Hospital

নাম প্রকাশে অনইচ্ছুক এক শিক্ষক বলেন, ‘সরকারি নির্দেশনাকে অমান্য করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরীক্ষা নেওয়াটা অনউচিত।’
সরকারের নির্দেশ অমান্য করে কি কারনে মিডটার্ম পরীক্ষা নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, রমজান মাস উপলক্ষে শিক্ষকদের স্বার্থে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, চাঁদপুরের আল-আমিন একাডেমিতে ও পরীক্ষা নিচ্ছে এ বিষয়ে কেন কথা বলেন না আপনারা? তিনি আরো বলেন, শিক্ষকদের ঠিক মত বেতন ভাতা দিতেই এ মিডটার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি অবগত নই। পরিক্ষা নেওয়া কোন নিয়ম নিতি রয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, কোন ভাবেই সরকারের সিদ্ধান্তকে অমান্য করার সুযোগ নেই। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নোটিশ পাঠাবো।

উল্লেখ্য- ফরিদগঞ্জ আদর্শ একাডেমি রয়েছে নিজস্ব প্রন্থা। মানছেননা সরকারের নিয়মনিতি। নিজেরদের মনমতোই চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। কেউ কেউ বলছেন, জামায়াত ইসরামের নীতি আদর্শমতেই চলছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের রয়েছে জামায়াত ইসলামের পোষ্ট পদবী। তিনি জামায়াত ইসলামের চাঁদপুর জেলা কমিটির মানব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার নায়েবে আমির এবং জামায়াত ইসলামের নিজস্ব সংগঠন আদর্শ শিক্ষক পেডারেশনে চাদপুর জেলার সাধারন সম্পাদক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।