শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দু‘বখাটে মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় বাবাকে রক্তাক্ত জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৬:৩৬ পিএম
ফরিদগঞ্জে দু‘বখাটে মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় বাবাকে রক্তাক্ত জখম
চাঁদপুরের ফরিদগঞ্জের পাটওয়ারী বাজারে ২ এপ্রিল সোমবার রাতে আবুল কাশেম গাজীকে দুর্বৃত্ত মোঃ হাসান ,মোঃ ফারুক ও মোঃ সাব্বির সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রদিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
ঘটনার বিবরণে আবুল কাশেম গাজী জানায়, আমার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে প্রায়ই বখাটে হাসান উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন সন্ধ্যার পর আমার বাড়িতে হাসান ও তার সাথে আরোও দু‘বখাটে এসে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পূর্বের ন্যায় আবারও তাকে সর্তক করে দিয়েছি। পরে রাত সাড়ে ৮টার দিকে বাজারের প্রয়োজনে পাটওয়ারী বাজারে গেলে ওঁত পেতে থাকা ওঁই দুর্বৃত্তরা আমাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আইন প্রয়োগকারী সংস্থার নিকট এদের কঠোর শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক মেম্বার খোরশেদ মিয়া জানান, ঘটনার সময় আমি ওঁই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায় ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদই হলো কাশেমের অপরাধ।
এ বিষয়ে অভিযুক্ত হাসান জানায়, আবুল কাশেমের কাছে টাকা পাবো আমি টাকা চাইতে গিয়েছি। তাছাড়া তার মেয়ের সাথে আমার রিলেশন রয়েছে। আমাকে গাল মন্দ করে কথা বলায় আমি ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়েছি।
এ বিষয়ে থানা পুলিশ জানায়, অভিযোগটি ডিউটি অফিসারের নিকট জমা দিয়েছে। দায়ীত্বপ্রাপ্ত পুলিশ সদস্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital