সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে ৩৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১০:২০ এম
চাঁদপুর সদর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে ৩৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে এ পর্যন্ত ৩৯জন প্রার্থ মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

৫ এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে মনোনয়নপত্র বিতরণের সময় শুরু হয়। সদর উপজেলার তথ্যমতে বৃহস্পতিবার পযন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। আগামী ২০ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সারা দেশে মহানগর ও উপজেলা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে।

এ দিকে চাঁদপুর সদর উপজেলার মুক্তিযুদ্ধা সংসদ নির্বাচন ২টি প্যানেলে নির্বাচন হবে বলে আবাস পাওয়া যাচ্ছে। সাবেক কমিটির ও বর্তমান কিছু নতুন মুখ দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বাচন ঘীরে চাঁদপুরে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন নের্তৃত্ব না পুরোনোরাই আবার মৃুক্তিযোদ্ধা সংসদের হাল ধরবে তা আসন্ন নির্বাচনেই বুঝা যাবে। গনতান্ত্রিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধা সংসদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলার তথ্য মতে সাবেক দুই বারের নির্বাচিত কমান্ডার আবুল কালাম মোঃ সামছুল আলম (কালাম চিশতী) এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তবে তিনি ও এ টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে তার সমর্থীত মুক্তিযোদ্ধারা জানিয়েছে।

Model Hospital

এ নির্বাচন সংক্রন্ত সকল তথ্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে ইতি মধ্যে প্রকাশ করে দিয়েছে। নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী, দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সকল কিছুই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ করেছে।

তফসিল ঘোষনা অনুযায়ী ১০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে, ১৩ এপ্রিল প্রার্থীতা বালিলের আদেশে বিরুদ্ধে আপীল, ১৬ এপ্রিল আপীল নিষ্পত্তি, ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ এপ্রিল প্রতীক বরাদ্ধ এবং ২০ মে শনিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।