সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আপন’র আয়োজনে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:৩৬ পিএম
চাঁদপুরে আপন’র আয়োজনে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

চাঁদপুরে রোজাদার পথচারির মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল শুক্রবার বিকেলে ৫টায় থেকে ৬টা পর্যন্ত সামাজিক সংগঠন আপন পরিবারের উদ্যোগে নিজেদের হাতে রান্না করা ইফতারি অটোরিকশাযোগে বিতরণ করেন।

এসময় তারা শহরের মিশন রোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শপথ চত্বর, কুমিল্লা রোড়, পালবাজার মোড়, কাজী নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে রিক্সা চালক, ভবঘুরে, পথশিশু এবং হতদরিদ্রদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো আপনের সভাপতি রোটাঃ ডা. রাশেদা আক্তার।

ইফতার বিতরণ করেন আপন এর উপদেষ্টা রোটারিয়ান ডা. মো. মাসুদ হাসান।

আপন এর উপদেষ্টা রোটারিয়ান ডা. মো. মাসুদ হাসান বলেন সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্যানুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমরা আপন এর পক্ষ থেকে কোনো প্রকার অনুষ্ঠানিকতা ছাড়াই রাস্তায় হেঁটে হেঁটে রোজাদার পথচারিদের মাঝে ইফতারি বিতরণ করেছি।

Model Hospital

আমাদের পরিকল্পনা রয়েছে, সহসাই আমরা হতদরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে চাল, ডাল, অলুসহ খাদ্যপণ্য নিয়ে যাবো, ইনশাআল্লাহ্। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং করবো। আমাদের এই প্রচেষ্টায় যদি কিছু সংখ্যক মানুষও উপকৃত হয়, তবেই আমাদের স্বার্থকতা।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।