সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নারী সংগঠন ‘বিজয়ী’র প্রকৃতির সাথে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:৩৯ পিএম
নারী সংগঠন ‘বিজয়ী’র প্রকৃতির সাথে ইফতার মাহফিল

শতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থার ইফতার পাটি অনুষ্ঠিত হয়।

৭ই এপ্রিল পুরান বাজারের ভাইরাল প্রাকৃতিক সুন্দরে ভরপুর জায়গা রওনাগোয়ালে বিজয়ী এর পক্ষ থেকে উদ্যোমী নারীদেরকে একত্রিত করে এক প্লাটফরমে কাজ করার উদ্দেশ্যে আলোচনা সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।

পাশাপাশি বিজয়ী সোস্যাল ফেইসবুক গ্রুপে ১০০০০ সদস্য হওয়ার কেক কেটে ১০ কে সেলিব্রেশন করেন অতিথিবৃন্দ।

নারীদেরকে স্বাবলম্বী, দক্ষ করতে সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান, পৌর কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক রোটাঃ জামাল হোসেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, ইনার উইল ক্লাব এর এডিটর নাসরিন আক্তার, দৈনিক বাংলাদেশর আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, নারী উদ্যোক্তা নুসরাত তানিয়া, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন এর অধ্যক্ষ সুদিপ তন্ময়, প্রান্তিক এর প্রতিষ্ঠাতা কাজী রাসেল, লুৎফুর রহমান, সমাজ সেবক কবি ফয়েজ খান, মূসা তাপদার।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল উদ্যোক্তাদের মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী শত শত নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে ১০ হাজার সদস্যদের এক বিশাল সোস্যাল মিডিয়ার বড় গ্রুপ বিজয়ী।

শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো।

এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

তানিয়া খান চাঁদপুর সহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।