সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আইসিইউতে ভর্তি শিপন পাটওয়ারীর শয্যাপাশে বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:৪৬ পিএম
চাঁদপুরে আইসিইউতে ভর্তি শিপন পাটওয়ারীর শয্যাপাশে বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটওয়ারী

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার কর্মচারী চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ী নিবাসী মো: শিপন পাটওয়ারী গুরুত্বর অসুস্থ।

বর্তমানে তার জীবন সংকটাপন্ন। বর্তমানে তিনি সদর হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।

৮এপ্রিল (শনিবার) দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি গুরুত্বর অসুস্থ মো: শিপন পাটওয়ারী দেখতে যান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার শয্যাপাশে থাকেন । তার আরোগ্য কামনায় সকলের নিকট
দোয়া কামনা করেন। এছাড়াও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা দিতে অনুরোধ করেন ।

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, স্পেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের অন্যতম নেতা জহিরুল ইসলাম নয়ন।

Model Hospital

জানা গেছে,প্রথমে তাকে গত একমাস পূর্বে ব্রেন টিউমার ধরা পড়লে ঢাকা কমপোর্ট হাসপাতালে ডা: বশির আহমেদ এর তত্ত্বাবধানে ব্রেন টিউমার অপারেশন করা হয়।

অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে পুনরায় গত সোমবার ঢাকা মাদারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে গত ৫এপ্রিল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমান  হযোগিতায় হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ৬এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে তাকে দেখতে যান ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।