সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরব গেলেন হযরত আলী বেপারী
পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবে গেলেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, তার স্ত্রী, ছেলে অন্তর এবং ছেলের স্ত্রী।

এ চারজন ৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা নগরীর উদ্দেশে তারা ঢাকা ছাড়েন। পবিত্র ওমরাহ হজ পালন শেষে ঈদের আগেই তারা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি আরব যাওয়ার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাঙ্খীদের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন হাজী মোঃ হযরত আলী বেপারী।

হাজী মোঃ হযরত আলী বেপারী পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।









